Showing posts with label andru kishore. Show all posts
Showing posts with label andru kishore. Show all posts
Sunday, 18 March 2012
dak diecen doyal amare by andru kishore
শিরোনামঃ ডাক দিয়াছেন দয়াল আমারে
শিল্পীঃ এ্যান্ড্রু কিশোর
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
সুরকারঃ আলম খান
ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।
ও আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালা খানি গলে পরিলাম
আমি গলে পরিলাম।
ও আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালা খানি গলে পরিলাম
আমার সাধের মালা
আমার সাধের মালা যায়রে ছিড়ে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।।
ও অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমি দেখা না পাইলাম।
ও অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমার সংগের সাথী
আমার সংগের সাথী কেউ হলো না রে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে।।
Subscribe to:
Posts (Atom)
Ek potaka tolo by Habib
যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...