Showing posts with label shunno. Show all posts
Showing posts with label shunno. Show all posts

Thursday, 22 October 2015

Shono Mohajon By Shunno

Title : Shono Mohajon (শোন মহাজন) - (আন-রিলিজ)
Artist : Shunno (শূন্য)
Album : Bhaago
Download : Shono Mohajon

আমার চোখে তুমি দেখো, আমি তো দেখিনা
আমার কাঁধে দখল নিয়েও, শান্তি হলোনা,
আমার হাতে তুমি ভাঙ্গো, গড়ে ছিলাম যা
আমার কথায় তুমি বলো, ক্যামনে হলো তা..!

আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে?
কবে তোমার দখল থেকে, মুক্তি আমায় দেবে,
শোন মহাজন, আমি নয়তো এক জন
শোন মহাজন, আমরা অনেক জন..!!

তোমার খেলা দেখি বলে, দেখবো কি আ-জীবন
আমার খেলা শুরু হলে, রুখবে না কেউ তখন,
অনেক হলো বাদর নাচন, এবার একটু শান্ত হও
কিসের আমার ভালো-মন্দ, আমাকেই বুঝতে দাও..!

আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে?
কবে তোমার দখল থেকে, মুক্তি আমায় দেবে,
শোন মহাজন, আমি নয়তো এক জন
শোন মহাজন, আমরা অনেক জন..!!

Tuesday, 27 December 2011

Bedona(বেদনা) By Shunno From the Album Notun Srot

শিরোনামঃ বেদনা
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ নতুন স্রোত
\



তুমি আমার নওতো সুখ, তুমি সুখের বেদনা
সব স্বপ্নের রং হয়নাতো,বেদনার মতো নয় রঙা
জীবনের সব কথা নয়,আমি জীবনটাকেই বলতে চাই
হয়তো দুবাক্য নয়, সেতো ভালোবাসার কাব্য কয়
আমি কবি নই, তবু কাব্যের ভাষাই বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই (২)

তুমি বললে আজ দুজনে নীল রঙা বৃষ্টিতে ভিজবো
রোদেলা দুপুরে একসাথে নতুন সুরে গান গাইবো
শেষ  বিকেলের ছায়ায় নিয়ে
আকাশের বুকে আমি, লাল রঙা স্বপ্ন আঁকবো
আমি কবি নই, তবু কাব্যের ভাষাই বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই (২)

তুমি বললে আজ দুজনে সাত রঙা প্রজাপতি ধরবো
লোনা বালিচরেতে  একসাথে আকাশের সমুদ্র স্নান দেখবো
গোধুলির আলো আঁধার কেও নিয়ে সাথে এদুজনা
নীলের বুকে আজ হারাবো
আমি কবি নই, তবু কাব্যের ভাষাই বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই  (২)

Godhulir Opare(গোধূলির ওপারে) By Shunno From The Album Shoto Asha With Guitar Chord

শিরোনামঃ গোধূলির ওপারে
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ শত আশা





ভুলের স্রোতে ভুলে যাওয়া স্বপ্ন তোমার ফিরে পাওয়া
ঘুম ফুড়োনোর ভোরে তোমারি হতে চাওয়া
মনের গভীরে রেখে দেওয়া স্বপ্নে তোমায় একে যাওয়া
ফেলে আসা গোধূলিতে তোমাকেই খুঁজে ফেরা (২)
চল আজ ফিরে যাই, গোধূলির ওপারে (২)

ঘুম মেলে আসা আকাশটাকে
হয়নি ধরা ভুলের স্রোতে
হয়নি ছোঁয়া ঐ আলোর স্বপ্নচূড়া
সূর্য ঢাকা ভোরের পথে
হারিয়ে যাওয়া স্মৃতির সাথে
তোমাকেই ফিরে পেতে আমার অপেক্ষায়
চল আজ ফিরে যাই, গোধূলির ওপারে (২)

শব্দহীন বালুচরে ফিরে এসে আমার অগোচরে
রাঙিয়ে দাও আজ তোমার রঙে
রঙমশালের সেই আলোতে
বলতে চাই আজ তোমাকে
না বলা অনুভুতি ভাষায় ফেলে
চল আজ ফিরে যাই, গোধূলির ওপারে (২)



(E)Bhuler srote bhule jawa
Sopno tomar fire pawa
(C#m)Ghum furonor vore tomari hote (A)chawa
(E)Moner govire rekhe deya
Sopne tomar eke jawa
(C#m)Fele asha godhulite tomakei khuje (A)fera

(E)Bhuler srote bhule jawa
Sopno tomar fire pawa
(C#m)Ghum furonor vore tomari hote (A)chawa
(E)Moner govire rekhe deya
Sopne tomar eke jawa
(C#m)Fele asha godhulite tomakei khuje (A)fera

Cholo (C#m)aaj fire (A)jai
(E)godhulir (B)opare
Cholo (C#m)aaj fire (A)jai
(E)godhulir (B)opare

(E)Ghum neme asa akashtake
(B)Hoy ni dhora bhuler srote
(C#m)Hoy ni chowa oi alor (A)sopnochura
guitarchordworld.net
(E)Surjo dhaka bhorer pothe
(B)Hariye jawa sritir sathe
(C#m)Tomake fire pete amar (A)opekkha

Cholo (C#m)aaj fire (A)jai
(E)godhulir (B)opare
Cholo (C#m)aaj fire (A)jai
(E)godhulir (B)opare

(A)Sobdohin baluchore
(B)fire eshe amar ogochore
(A)Rangiye dao aaj tomar (B)ronge
guitarchordworld.net
(A)Rongosoner sei alote
(B)Bolte chaiaaj tomake
(A)Na bola onuvuti vashay (B)fele

Cholo (C#m)aaj fire (A)jai
(E)godhulir (B)opare
Cholo (C#m)aaj fire (A)jai
(E)godhulir (B)opare(A)

Mon Tore(মন তোরে) By Bangla Band/Shunno/Mujib Pordeshi; Original-Folk Song With Guitar Chords

কন্ঠঃ মুজিব পরদেশী
অ্যালবামঃ আমি বন্দি কারাগারে
সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
ও মন রে ঘুণে করলো জড়ো জড়
আমি কি করে বাস করিব এই ঘরে রে
তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
তুই সে আমার মন
তিন তক্তার এ নৌকা খানি
ও মনরে গাঙে গাঙে চুয়ায় পানি
আমি কি করে সেঁচিবো নৌকার পানিরে
তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
তুই সে আমার মন
আসি রাইতে ভবের মাঝারে
ও মনরে স্বপ্ন দেইখা রাইলি ভুলে
আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে
তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
তুই সে আমার মন
E————-A——–D—–A
sona diya bandhaiyachi ghor o mon re
E———-A—-D—-A—-E
ghune korlo jorojor hai mon re.
E————–A——-D—-A——–E
ami ki kore bash koribo ei ghore re, hai re
—-A——-E
tui shey amar mon
E———–A—–D——-A——E
mon tore parlam na bujhaite re hai re
—–A——E
tui shey amar mon.
–E———A——–D—-A
tin toktari nouka khani o mon re
E————A—-D—–A
gange gange chuwai pani
E—————A———-D—–A—-E
amir ki koreche jibono tar pane re, hai re
—–A——E
tui shey amar mon.
ashi raite bhober majhare o mon re
shopno deikha roili bhule hai mon re
amar ei shopon ki mittha hoite pare re
tui shey amar mon.

Shonoghuri(স্বপ্নঘুরি) By Shunno From The Album Rong

শিরোনামঃ স্বপ্নঘুরি
কন্ঠঃ এমিল
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ রং
ভেজা ঘাস মাড়িয়ে ছুটে চলি স্বপ্নের দেশে
হঠাৎ কালো মেঘ এসে ছেয়ে যায় আকাশে
এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে
ভাঙা স্বপনের সুর দিয়ে আসে এই আমাতে
পুবাআকাশে আবির মেখে স্বপ্ন দেখব আমি
ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি
শেষ ভোরে তাই ঘুমিয়ে পরি
হব বলে স্বপ্নঘুরি।
জানালার ফাঁকে রোদ এসে ঘুম ভাঙ্গায় আমার
হয়তো তখন ঘুমের ঘোরে ছিলাম পাশে তোমার
এমনি করে কেটে যায় প্রতিটি প্রহর
স্বপ্নের সাথে নিরন্তর
পুবাআকাশে আবির মেখে স্বপ্ন দেখব আমি
ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি
শেষ ভোরে তাই ঘুমিয়ে পরি
হব বলে স্বপ্নঘুরি।
এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে
ভাঙা স্বপনের সুর দিয়ে আসে এই আমাতে
পুবাআকাশে আবির মেখে স্বপ্ন দেখব আমি
ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি
শেষ ভোরে তাই ঘুমিয়ে পরি
হব বলে স্বপ্নঘুরি।

Khachar Vitor Ochin Pakhi(খাঁচার ভিতর অচিন পাখি) Lalon Geeti | লালনগীতি

শিরোনামঃ খাঁচার ভিতর অচিন পাখি
লালনগীতি
খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়ে।
আট কুঠুরী নয়
দরজা আটা মধ্যে মধ্যে
ঝরকা কাঁটা
তার উপরে সদর কোঠা
আয়না মহল তায়ে।
কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
খাঁচা ভেঙ্গে পাখিয়ামার কোন খানে পালায়।
মন তুই রইলি খাঁচার আসে
খাঁচা যে তোর কাঁচা বাঁশের
কোন দিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়।

Rajahin Rajjo(রাজাহীন রাজ্য) By Shunno From The Album Gorbo Bangladesh

শিরোনামঃ রাজাহীন রাজ্য
কন্ঠঃ এমিল
কথাঃ ফারযানা আলম তারানা
ব্যান্ডঃ শূন্য

অ্যালবামঃ গড়বো বাংলাদেশ
চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন  কোন রাজ্যে
জন শূন্য কোন প্রাচ্যে
যদি চাও রাঙিয়ে দাও এই স্বচ্ছ জল
গড় বর্ণহীন রংধনু
চাইলে তুমি বুনতে পার স্বপনের রঙিন জাল
যদি নাওবা থাকে স্বপ্ন অপূর্ন
চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন  কোন রাজ্যে
জন শূন্য কোন প্রাচ্যে
চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন  কোন রাজ্যে
জন শূন্য কোন প্রাচ্যে
চাইলে তুমি দিনকে বলতে পার চাঁদের কারাগার
ঝরাতে পারো অশ্রু উত্তপ্ত সূর্য হতে
যদি চাও তুমি গুনতে পার অগনিত তারা
মুছে দিতে পার তুমি রাতের অন্ধকার
চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন  কোন রাজ্যে
জন শূন্য কোন প্রাচ্যে
চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন  কোন রাজ্যে
জন শূন্য কোন প্রাচ্যে
চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন  কোন রাজ্যে
জন শূন্য কোন প্রাচ্যে
চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন  কোন রাজ্যে
জন শূন্য কোন প্রাচ্যে
চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন  কোন রাজ্যে
জন শূন্য কোন প্রাচ্যে

Gorbo Bangladesh(গড়বো বাংলাদেশ) By Shunno From The Album Gorbo Bangladesh

শিরোনামঃ গড়বো বাংলাদেশ
কন্ঠঃ এমিল
কথাঃ কান্তি অনন্ত নুজহাত
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ গড়বো বাংলাদেশ
আরো সাহস করে মাঠে নামো আজ
সবাই একি সাথে জেগে উঠো আবার।
চিৎকার করে ডাক দিয়ে যাও
সাড়া দেবে সবাই।
গড়বো বাংলাদেশ
সোনার বাংলাদেশ
বুকে আশা মনে ভালোবাসা।
এবার আরো কিছু নিয়ম ভেঙ্গে দাও
এগিয়ে যাবার শপথ তুমি নাও
সময় হয়ে এসেছে আবার
নিজ থেকে কিছু করার।
আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি।

Nijhum Rat(নিঝুম রাত) By Shunno From The Album Gorbo Bangladesh

শিরোনামঃ নিঝুম রাত
কন্ঠঃ এমিল
কথাঃ বৃষ্টি দেছা
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ গড়বো বাংলাদেশ
ইচ্ছে করে আজ ছুটে বেড়াই আকাশ পানে
যেথায় সবাই স্বপ্ন কেনে মনের দামে।
সর্গ ছুঁতে ইচ্ছে হলে ভাবতে বসি আমি
সর্গতো তোমার মাঝে কেন মিছে খুজি।
তোমার স্পর্শ পাই, শেষ বিকেলের আলোর মাঝে
আঁধারে হারাই, তারার সাথে আঁধার রাতে।
তোমার স্পর্শ পাই, শেষ বিকেলের আলোর মাঝে
আঁধারে হারাই, তারার সাথে আঁধার রাতে।
আমার পৃথিবী নিতে পারো  আজ তোমার হাতে
জোছনা হয়ে এসো আমার নিঝুম রাতে
অচেনা সব অনুভূতি রঙ্গিন দেয়ালে
তোমাকে এঁকে চলি মেঘের রঙ্গে।
তোমার স্পর্শ পাই, শেষ বিকেলের আলোর মাঝে
আঁধারে হারাই, তারার সাথে আঁধার রাতে।
তোমার স্পর্শ পাই, শেষ বিকেলের আলোর মাঝে
আঁধারে হারাই, তারার সাথে আঁধার রাতে।

Jochonar Pore(জোছনার পরে) By Shunno From The Album Gorbo Bangladesh

শিরোনামঃ জোছনার পরে
কন্ঠঃ এমিল
কথাঃ বৃষ্টি দেছা
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ গড়বো বাংলাদেশ
আজ তুমি শব্দ দিয়ে আঁধার রাতে
আমার নিরবতার ঘুম ভাঙ্গালে
আজ তোমায় নিয়ে যাব মেঘেরই আড়ালে
মেঘদের ছুঁতে পার হাত বাড়াল
হাত বাড়ালে………
আজ বহু দূরে হেঁটে যাব বলে
নিয়ন আলো হাতে আমি দাঁড়িয়ে
আজ তুমি রোদে ভেজা ভোরের শিশিরে
আমার না ঘুমের স্বপন হয়ে……
আমার থেমে থাকা সব আঁধার চিরে
আমার ভেতরে আজো বৃষ্টি ঝরে(২)
তোমার আঁকা জোছনায় কিছু স্বপ্ন আছে বাকি
জোছনারই গল্প শেষে পাশে রব আমি।(২)
আমার থেমে থাকা সব আঁধার চিরে
আমার ভেতরে আজো বৃষ্টি ঝরে(২)

Shunno Hate(শুন্য হাতে) By Shunno From The Album Gorbo Bangladesh

শিরোনামঃ শুন্য হাতে
কন্ঠঃ এমিল
কথাঃ মোহন জিয়াউল
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ গড়বো বাংলাদেশ
অপেক্ষাটা অনেক দূরে
অপেক্ষাটা অনেক দূরে
হাত বাড়িয়ে যায়না ছোঁয়া
চোখ তাড়িয়ে যায় না দেখা
হাত বাড়িয়ে যায়না ছোঁয়া
চোখ তাড়িয়ে যায় না দেখা
অপেক্ষাটা অনেক দূরে
স্বপ্নটাকে আঁকড়ে ধরে
শুন্য হাতে বাড়ি ফিরি(২)
প্রতিক্ষণে তোমায় খুঁজি, সকাল দুপুর সাঁজে
প্রতিক্ষণে তোমায় খুঁজি, সকাল দুপুর সাঁজে
আড়াল হয়ে থাকে তবু, মেঘের ভাঁজে
অপেক্ষাটা অনেক দূরে
স্বপ্নটাকে আঁকড়ে ধরে
শুন্য হাতে বাড়ি ফিরি(২)
দৃষ্টি আমার থমকে দাঁড়ায়, চেনা পথের বাঁকে
বোঝেনা সে ভালবাসা, ভালবাসি যাকে
অপেক্ষাটা অনেক দূরে
স্বপ্নটাকে আঁকড়ে ধরে
শুন্য হাতে বাড়ি ফিরি

She Vabe(সে ভাবে) By Shunno From The Album Gorbo Bangladesh

শিরোনামঃ সে ভাবে
কন্ঠঃ এমিল
কথাঃ এমিল
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ গড়বো বাংলাদেশ
সে ভাবে,
কেন পুরনো পাতায়, পুরনো সেই কথায়
যেন সবই অচেনা লাগে
তার স্মৃতিগুলো আজ কেন মুছে যায়
প্রিয় মানুষগুলো আজ সরে যায়
সে ভাবে
সে ভাবে…………
তার পুরনো পাতায়, পুরনো সেই কথা
সবই ভুলে যেতে চায় সময়
কার কথাগুলো আজ, যেন ভেসে যায়
কে ছায়া হয়ে আজ রয়ে যায়
সে ভাবে
সে ভাবে…………

Amar Ami(আমার আমি) By Shunno From The Album Shoto Asha

শিরোনামঃ আমার আমি
কন্ঠঃ এমিল
কথাঃ বৃষ্টি দেছা
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ শত আশা
নিস্তব্ধ পথে দাঁড়িয়ে শুনেছ কি নীলাভ আর্তনাদ
কালো মেঘে রয়ে গেছে তোমার সূর্য ঢাকার অপবাদ
তোমার ঘন কুয়াশায়, রোদ পড়েনি মেঝেতে আমার
রৌদ্রস্নাত হয়ে আজ মনে পড়ে নিজেকে আমার
আমার মাঝে লুকিয়ে থাকা অন্য এক আমি
আসুক আজ আপন কায়ায় সেই আমার আমি (২)
মুছে যাওয়া অর্থহীন ভাষার বোবা জানালায়
স্বপ্ন হয়ে তোমার স্মৃতি সুদূরে মিলায় (২)
তুমুল মেঘের আড়ালে গর্জে ওঠা আলোয়
পেতে চাই নতুন করে আলোকিত আমায়
আমার মাঝে লুকিয়ে থাকা অন্য এক আমি
আসুক আজ আপন কায়ায় সেই আমার আমি (২)
আমার মাঝে লুকিয়ে থাকা অন্য এক আমি
আসুক আজ আপন কায়ায় সেই আমার আমি………

Pother Shilpi(পথের শিল্পী) By Shunno From The Album Shoto Asha

শিরোনামঃ পথের শিল্পী
কন্ঠঃ এমিল
কথাঃ বৃষ্টি দেছা
অ্যালবামঃ শত আশা
কারও কারও দুপুরগুলো ঘুণেধরা ইচ্ছেমত
কারও কারও স্বপ্নটুকুও অস্পৃশ্য এক বোধের মত
ওদের কথা বলা থাকে পথের সব ধুলোর শিল্পে
স্বপ্ন কখনো সত্যি হয়ে আসে না তো ওদের গল্পে
কারও কারও হাতের রেখা ফাঁকি দিয়ে যায় শুধু
নিজের জন্যে কখনো সুখের পায়না ধরা ওদের মুঠো
তুমি যখন অলস বসে কুড়িয়ে চলো ইচ্ছে গুলো
ওরা তখন পথে কুড়োয় স্বপ্ন ছাড়া কাগজ টুকরো

Shadhinotar Prantore(স্বাধীনতার প্রান্তরে) By Shunno From The Album Gorbo Bangladesh

শিরোনামঃ স্বাধীনতার প্রান্তরে
কন্ঠঃ এমিল
কথাঃ মাইকেল
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ গড়বো বাংলাদেশ
সভ্যতার আড়ালে লুকিয়ে থাকা কৃত্রিমতা
মিথ্যে প্রলোভনের মাঝে বেঁচে থাকা
জীবনের চলাচলে হারিয়ে যেয়েও নিজেকে খোঁজা
নির্বাক চিৎকার দিয়ে জেগে ওঠা
ছিঁড়ে দাও এই শিকল যাব আমি নতুন মিছিলে
সরে দাঁড়াও আগামীর পথ ছেড়ে
ভেঙে ফেল এই প্রাচীর দেখব ভোরের সূর্যকে
অন্বেষণে আজ আবার স্বাধীনতার প্রান্তরে
প্রতিবন্ধী সময়ের সাথে লড়তে এসেছি আবার
আলোর প্রতিবিম্বে ভেসে উঠে মিথ্যের অনুবাদ
নির্লিপ্ত মানুষের মাঝে আজ রণাঙ্গনের রুদ্রতা
সময়ের আহ্বানে আগামীর স্রোতে ভেসে যাওয়া
চারিদিকে ধূসর আর্তনাদে ঘেরা প্রহর
আঁধারের কীটের মত একই বৃত্তে আবর্তন

Fire Asha(ফিরে আশা) By Shunno From The Album Notun Srot

শিরোনামঃ ফিরে আশা
কন্ঠঃ এমিল
কথাঃ সামিন আবদুস সাত্তার
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ নতুন স্রোত

আবার শুরু হলো অজানার পথে চলা
মনের মাঝে দিচ্ছে উঁকি হাজার স্বপ্নের মেলা
জীবনের আরেক অধ্যায় লিখার আয়োজন
কত রং কত কল্পনা কত প্রয়োজন
সাফল্য হাতছানি দেয়
যেতে হবে বহুদূর
হটাৎ বেজে উঠে কানে
সেই প্রিয় সুর
কে যেন পিছু ডাকে আমায়
পুরনো সেই ঠিকানায়
পরে আছে কত স্মৃতি
আমার অপেক্ষায়
ভোরের আলো দেখবো বলে জেগেছি কত রাত
একসাথে কত তারাগুনা হাতে রেখে হাত
সাগরের স্রোতে ভেসে ফাঁকি দিয়ে গেছে সময়
মন কেন মানে না বুঝেনা হৃদয়
জীবনের কোলাহল ছেড়ে নতুন করে আসব ফিরে
সৃষ্টি সুখের উল্লাসে মাতাবো তোমায়

Arekbar(আরেকবার) By Shunno From The Album Shoto Asha

শিরোনামঃ আরেকবার
কন্ঠঃ এমিল
কথাঃ বৃষ্টি দেছা, হাসিব ফিরোজ
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ শত আশা

আরেকবার একটু যদি অচেনা পথে
আমায় ছুঁয়ে যাওয়া জোছনা হতে
আরেকবার দিনের শেষে সূর্য স্নানে এসে
আমার অনুভবে স্বপ্ন হয়ে যেতে
তবে বলতাম আমি, এসো আজ উড়াই হৃদয়ঘুড়ি
আকাশে তুমি এসে রোদের ঝাঁপি খুলে মেঘের ভাঁজে
নীলের নীলে ভেসে স্বপনে তুমি আঁকে আনমনে
আবার যদি হয় পাওয়া হারাবার সিঁড়ি
তোমায় নিয়ে হব আজো আলোর স্বপ্নচারী
সেই তুমি একটু যদি দিতে পথপাড়ি
আঁধার রাত হয়ে যেত জোনাকির বাড়ি
তবে বলতাম আমি, এসো আজ উড়াই হৃদয়ঘুড়ি
আকাশে তুমি এসে রোদের ঝাঁপি খুলে মেঘের ভাঁজে
নীলের নীলে ভেসে স্বপনে তুমি আঁকে আনমনে
আকাশে তুমি এসে রোদের ঝাঁপি খুলে মেঘের ভাঁজে
নীলের নীলে ভেসে স্বপনে তুমি আঁকে আনমনে

Prottasha(প্রত্যাশা) By Fuad ft. Shunno From The Album Bonno

শিরোনামঃ প্রত্যাশা
কন্ঠঃ এমিল
ব্যান্ডঃ শূন্য
কম্পোজিশনঃ ফুয়াদ
অ্যালবামঃ বন্য


বাঁধভাঙা পণ করে ছিনিয়ে বিজয়
আকাশ ভরা মেঘ সরিয়ে সুর্য রোদে হাসে সময়
অপেক্ষায় সে ক্ষণ অধির প্রতিক্ষায়
কেন যে কাঁপে হৃদয় দূর করে দুষ্ট ভয়
আজ তোমাদের হাতে কেতন উড়িয়ে দাও দিগন্তে
এসো হাতে রেখে হাত সামনে এগিয়ে
চল স্বপ্নগুলো সব সাত রঙে রাঙাই
সাফল্যেরই সাথে শুরু বসবাস
হাল ধরে শপথে পেরিয়ে জলোচ্ছ্বাস
বিভেদ ভুলে মন স্বপ্নের সাগরে
আগামীর পৃথিবী
ছাড়িয়ে সকল জয়
আজ তোমাদের হাতে কেতন উড়িয়ে দাও দিগন্তে
এসো হাতে রেখে হাত সামনে এগিয়ে
চল স্বপ্নগুলো সব সাত রঙে রাঙাই……………

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...