Friday, 25 November 2016

Dure jeo na by Adit & Dola

যত দূরেই যাও তুমি
ভালোবেসে যাব
তুমিহীনা এমনই মায়া
কোথা খুজে যাব?
মানে না মন কিছুতেই আর
শোনেনা বারণ কিছুতেই আর
দূরে যেওনা তুমি...দূরে যেওনা......♫♫

আমাদের মুভির গানগুলোর কম্পোজিশান ধীরে ধীরে একটা স্ট্যান্ডার্ড লেভেলে যাচ্ছে। "আদি"র গানগুলো শুনলে বোঝা যায়। অদিতের কম্পোজিশানে Track গুলো মুগ্ধ হওয়ার মত। আশা করছি গানগুলোর মত মুভিটাও ফাটাফাটি হবে।
Song: Dure jeo na
singer: Adit & Dola
composer: Adit
album: AADI

protisruti by ark

কোন এক ক্ষনে…তোমারি বিহনে
আমারই প্রতিশ্রুতি।
রুদ্ধশ্বাসে অপরূপা বেশে
ছুটেছিলে লাজে অতি।
মেহেদি রাঙ্গানো… হাত দুটি এ হাতে
আলতো আলতা… নূপুরের সাজে
লাল টুকটুক শাড়ীর আঁচল
মমতার পাড় ছুঁয়ে যায়।
বাঁকানো ঠোঁটের আঁকানো হাসি
জাগিয়ে নেশার জ্যোতি।
রুদ্ধশ্বাসে অপরূপা বেশে
ছুটেছিলে লাজে অতি।
কোন এক ক্ষনে…তোমারি বিহনে
আমারই প্রতিশ্রুতি।
রুদ্ধশ্বাসে অপরূপা বেশে
ছুটেছিলে লাজে অতি।
কোন এক………….
শিরোনামঃ প্রতিশ্রুতি
ব্যান্ডঃ আর্ক

Deyale Deyale by Minar Rahman

বলনা কেন তুমি বহুদূর
কেন আমি একা
হৃদয়ে ভাঙ্গচুর
জানোনা তুমিহীনা এই আমার
স্বপ্ন মেঘে ঢাকা
নামেনা রোদ্দুর
দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসাবে তোমাকে খুজি
আড়ালে আড়ালে কোথায় হারালে
ফিরে তুমি আর আসবে না বুঝি.....♫♫

Song: Deyale Deyale
Tune and vocal: Minar Rahman
Words: Robiul Islam Jibon
Music Arrangement: Emon Chowdhury

Tin Porateo khati hole na (Lalon song) by Syed Sujan

না জানি কপালে তোমার কী আছে তাও বুঝলে না
তিন পোড়াতেও খাঁটি হলে না।
লোহা জব্দ কামারশালে
যে পর্যন্ত থাকে জ্বালে
স্বভাব যায় না তা মারিলে
তেমনি মন যেন একজনা।
অনুমানে জানা গেল
চুরাশি ফের পড়িল
আর কবে কী করবি বল
রঙমহলে পরলো হানা।।
দেব-দেবতার বাসনা হয়
মানবজনম লইবার আশায়
লালন কয় সে মানব হয়ে
মানুষের কর্ম করলে না।
.......................................................................
নিঃসন্দেহে লালনের গানের অসাধারণ কভার! গায়ক সুজনকে স্যালুট।
লালনের গান সবসময়ই ভাবনার উদ্রেগ করতে সক্ষম।তাঁর রহস্যময় ভাবনা-চিন্তা নানান রুপ-রস-রঙ্গে নানান গানে এসেছে।
লালন শাহ বাংলা লোকসাহিত্যের এমন এক উজ্জ্বল তারকা যিনি তাঁর গানে অজস্র উপমা ব্যবহার করেছেন। লোকসাহিত্যে তাঁর মত প্রতিভা খুব কমই জন্মেছে।
এই গানটি তেমন কাউকে গাইতে দেখিনি। খুব অপ্রচলিত একটি গান।
অসাধারণ গায়কির সাথে, অসাধারণ ব্যাঞ্জো আপনাদের নিয়ে যাবে বহুকাল আগে জন্ম নেয়া এক সাধক পুরুষের রহস্যময় ভুবনে।
লালন ফকিরের বিচিত্র ভুবনে আপনাদের আমন্ত্রন.........।
Song:Tin Porateo khati hole na (Lalon song)
Singer: Syed Sujan
Banjo: Syed sujan
Mix & master : Syed Sujan

zabar bela by sotta

যাবার বেলা শোনাবো না
বিদায়ের বিরহ কথা
আজ বিকেলটাকেও হতে দেবো না মলিন,
বুঝতে দেবো না শূণ্যতা ।
মনে আছো মনে-ই রবে
শুভকামনা তোমাকে
যেখানেই যাও জানি রোমন্থন করবে ।
বেলা শেষে শতরঙা আকাশ
হাজার তাঁরার আবেশ
তুমি জোছনা হয়ে আলো ছড়িয়ে
এখানেই জানি ভিড়বে ।
গানঃ যাবার বেলা
ব্যান্ডঃ সত্তা
ভোকালঃ আতিক মাহমুদ

Age zodi jantam by Leemon

Tribute to Lucky Akhand | Leemon | New version
আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম
এই জ্বালা আর প্রাণে সহে না
ও মন রে…
কিসের তরে রয়ে গেলি তুই !

বলেছিলি তুই যে আমায়
আমি নাকি ভুলে যাবো
ভুলে আমি ঠিকই তো যেতাম,
পোড়া মনে তোরই কথা
বারে বারে বেজে ওঠে ।।
তাই তোকে আর ভোলা হলো না রে
এই জ্বালা আর প্রাণে সহে না ।
আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম
এই জ্বালা আর প্রাণে সহে না

Tajmahal (Unreleased) by Poonam

যুগে যুগে প্রেম অনলে
ধ্বংস মানব জীবন
মহল প্রেমিক কৃর্তি গড়ে
পোড়া কপালের মরণ
দেখো শত ঘর ভেঙ্গে ভেঙ্গে
এক মহল গড়ে গড়ে
কত হাজার মানুষ মানুষ ধ্বংস নিমিশে.........♫♫.

Song: Tajmahal (Unreleased)
Singer: Poonam
Composer: Fuad

Akasher Mon Bhalo Nei By Prometheus

গোলাপের ভ্রমর গেছে বৃন্দাবনে নিমন্ত্রনে
সাদা রং পায়রা গুলো নেই তো আর আমার সনে
প্রজাপতির পাখনা জুড়ে বাউলা বাতাস বহে না
শান্ত নদীর শান্ত ঢেউয়ে চাঁদ কথা বলে না
মন মাঝে মেঘ জমেছে রংধনু জাগে না
আকাশের মন ভালো নেই পাখি দের মন ভালো নেই
গোলাপের মন ভালো নেই, আমাদের মন ভালো নেই.............

Akasher Mon Bhalo Nei By Prometheus

Obosh Prolap by Stone

সময়টা আজ কেমন যেন সবকিছু এলোমেলো
নীরব মনের অবশ প্রলাপ আমায় জাগালো
ধুসর আলোর শুন্য পথে অবাক হয়ে আমি তাকাই
স্থির বাস্তবতার মাঝে অতিত কেনো হারায়.....
যখন ভাবি দেখবো দূরের আকাশটাকে
থমকে দাঁড়াই মেঘের কান্না দেখে
তখন আমি তোমাই ভাবি আনমনে
ফেলে আসা সেই স্মৃতিগুলোকে
ভাংগা তুলিতে আঁকবো আমি আবার জল ছবি
নষ্ট আবেগ কেড়ে নেবে সব অনুভুতি
বিবর্তনের ধারায় থাকে নতুন দিনের সূচনা
ভোরের আলোয় মুখোশ পরে আমরা কেন অচেনা
কল্পনা সব দৃশ্যপটে আমি আজ স্বপ্ন ভোরে ঝলসা আবেগ ক্লান্ত হয়ে কড়া নাড়ে....
যখন ভাবি দেখবো দূরের আকাশটাকে
থমকে দাড়াই মেঘের কান্না দেখে
তখন আমি তোমায় ভাবি আনমনে
ফেলে আসা সেই স্মৃতিগুলোকে.......
Song: Obosh Prolap
Band: Stone

attokothon by Nonsense rhymes

নীলে স্তব্দ কিছু ছায়া
মনে কি যে অধির মায়া
এই সত্য প্রহরে
তবু স্বপ্ন সত্য রয়
মনে কিছু ভয় সেই ফেলে আসা অতীতে
তবুও গাইছি গান নিজের জন্য আমি
আঁকছি ছবি নিজের রঙে আমি
ছুটছি আজও কিসের পিছে জানিনা
তবু সন্ধ্যা নামে আমার চোখে আজও
রাত্রি দেখি ভীষণ ভাবে কালো
আলো ছায়ার খেলা থামে না .....................

আত্মকথন by Nonsense rhymes
Lyric & Tune : Touhid
Vocal: Nosib Ponchom Zehadi & Touhid
Guitar: James Rafi Hetfield
Music Composition: Robayat Ferdous Saikot.

Tumi acho tai (GP version) by Tahsan

ভোরের আলোয় খুজে ফিরি
প্রণয়েরই মাঝে তুমি
তোমায় ঘেরা স্বপ্নপুরি
আমার লেখা শব্দগুলি
ওহ তুমি কি আমার প্রিয় অভিমান।

তোমায় ভেবে যাই
তোমায় হয়ে যাই
তোমায় খুজে যাই
তুমি আছো তাই.....................।
কথা, সুর এবং গায়কি মিলে বেশ শ্রুতিমধুর গান। নিঃসন্দেহে কম্পোজার নাভেদের বেস্ট কম্পোজিসান। লিরিক্স যিনি লিখেছেন উনার নামও তাহসান। :)
আশা করি শ্রোতারা গানটি খুব পছন্দ করবেন।
Song: Tumi acho tai (GP version)
singer: Tahsan
composer: Naved
lyrics: Tahsan shuvo

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...